শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

আল্লাহর দয়ার ছায়ায় শান্তির জীবন

প্রকাশিত:শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মানুষের জীবন যেমন জটিল, তেমনি অনির্দেশ্য। আমাদের চারপাশে যা কিছু আছে—আকাশ, বাতাস, আলো, পানি, খাদ্য, শান্তি, সুস্থতা—সবই আল্লাহপাকের অগণিত নিয়ামতের অংশ। কিন্তু আমরা কি কখনো একটু থেমে সেই নিয়ামতগুলোর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি?
আল্লাহ পাক ছাড়া কারো পক্ষেই আমাদের উপকার করা সম্ভব নয়। তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সাফল্যের পেছনে একমাত্র শক্তি। তাঁর দয়া না থাকলে আমরা এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে পারতাম না। অথচ আমরা প্রায়শই এই সহজ সত্যটাকে ভুলে যাই।
আমরা যখন সুখে থাকি, তখন আল্লাহকে স্মরণ করি না; আর যখন একটু দুঃখ আসে, তখন হতাশ হয়ে পড়ি, নালিশ করি, এমনকি কারো কারো মধ্যে ঈমানের দুর্বলতাও দেখা যায়। কিন্তু মনে রাখতে হবে, স্রোতের অনুকূলে তো সবাই চলতে পারে। চ্যালেঞ্জ হলো, যখন স্রোত প্রতিকূল হয়—তখন কে কিভাবে টিকে থাকে, সেটাই প্রকৃত মুমিনের পরিচয়।
জীবনে বিপদ আসবে—এটাই বাস্তবতা। কিন্তু সেই সময় আল্লাহর সাহায্য না চেয়ে আমরা সমাজের প্রভাবশালী, ধনী, ক্ষমতাবান লোকদের দিকে দৌড়াই। অথচ আমাদের উচিত হতো প্রথমেই আল্লাহর কাছে সাহায্য চাওয়া। যদি আমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে চাই, তাহলে আল্লাহ সেই প্রতিপত্তিশালীদেরই আমাদের পাশে দাঁড় করিয়ে দেবেন। কারণ, তিনিই সকল হৃদয়ের মালিক, সকল ক্ষমতার উৎস।
কিন্তু সমস্যা হচ্ছে, আমরা আল্লাহর কাছে চাইতেও জানি না। আমরা যতটা দ্রুত মানুষের কাছে সাহায্য চাই, ততটা আগ্রহ বা বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাই না। আবার কিছু পেলে তার জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করাও ভুলে যাই। অথচ একজন প্রকৃত মুমিন সেই, যে প্রতিটি নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করে এবং প্রতিটি দুঃখকষ্টেও আল্লাহর উপর ভরসা রাখে।
আরেকটি বড় সৌভাগ্যের বিষয়—আমরা এমন একজন নবীর উম্মত, যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মত হওয়া আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পরিচয়, যার জন্য আমরা সারাজীবন সেজদায় পড়ে থাকলেও কম।
ভাইয়েরা, বাবারা, আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহর হয়ে গেলে, আল্লাহ আমাদের হয়ে যাবেন। মনে রাখবেন, আপনি যদি এই দুনিয়ার সবকিছু পেয়ে যান, কিন্তু আল্লাহকে না পান, তাহলে আপনি কিছুই পেলেন না। আবার আপনি যদি দুনিয়ার কিছুই না পান, কিন্তু আল্লাহকে পেয়ে যান, তাহলে আপনি সবকিছু পেয়ে গেছেন।
সুতরাং, আসুন আমরা এই চেতনাকে হৃদয়ে ধারণ করি—আল্লাহই সব, আল্লাহই আমাদের একমাত্র ভরসা, সাহায্যকারী ও অভিভাবক। আমাদের চাওয়া, পাওয়া, আকাঙ্ক্ষা—সবকিছু যেন আল্লাহর দয়া ও সন্তুষ্টির উপর নির্ভরশীল হয়।
আল্লাহপাক তাঁর রহমতের চাদরে আমাদের সবাইকে ঢেকে রাখুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমীন।

এই কথাগুলো, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার বাদ মাগরিব, দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফ-এ অনুষ্ঠিত সাপ্তাহিক বয়ানে পেশ করেন—

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ
(প্রতিষ্ঠাতা ও পরিচালক, দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফ
ও চেয়ারম্যান, মীম শরৎ গ্রুপ)


আরও খবর




অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

পঞ্চগড়ে যুবদল,ছাত্রদলের উদ্যোগে ফরহাদ আজাদের জন্মদিনে পথচারীরদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

ভেড়ামারায় খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জাউয়াবাজারে হাইওয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধন : সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

ফিলিস্তিন নিয়ে হাবিব-আনাসের জাগরণী গান

"সংস্কার ও ফ্যাসিবাদের দৃশ্যত বিচার ছাড়া এই দেশের মানুষ নির্বাচনে যাবেনা" আফতাব উদ্দীন মোল্লা

হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল, কঠোর নজরদারিতে থাকবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স-এজেন্সি

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি, ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

চিরিরবন্দরে প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র শবে বরাত কবে, জানা যাবে কাল