
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গত ২২/১২/২০২৪ ইং তারিখে বৃদ্ধের বাড়ি ভাংচুর দখল শিরোনামে আর টিভিতে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রকৃত জমির মালিক বাগুন্তা গ্রামের হেলালুর রহমান খান।
বুধবার দুপুরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে তিনি জানান ঘাটাইল থানাধীন মুরাইদ মৌজায় প্রকৃত মালিকের কাছ থেকে ০৯/০৭/২০০৩ সালে ৪১৬৩ নং সাব কওলা দলিল মুলে ১৯২শতাংশ ২৭/২/২০০৭ সালে ৬৭২ নং সাব কওলা দলিল মুলে ৫৬ শতাংশ ২৯/১২/২০০৯ সালে ৭৭৪৯ নং সাব কওলা দলিল মুলে ৪২শতাংশ এবং ৭/৮/২০১৭ সালে ৪৮৩৫ নং সাব কওলা দলিল মুলে ২০শতাংশ ৩.১০একর জমি ক্রয় করি । যা আমি জমির নাম জরি ,ও খাজনাদি হালনাগাদ পর্যন্ত পরিশোধ করে আসছি। হঠাৎ আমার ভোগ দখলকৃত জমি রমজান আলী ও তার দলবল মালিকানা দাবী করে। আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদটি প্রচার করা হয়েছে।
তাই আমি মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।





























