
কবির হোসেন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসামি আটক করতে গিয়ে আসামির হামলায় ১ এসআইসহ ২ কনস্টেবল আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বাজারে এই ঘটনা ঘটে।
বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর গোমস্তাপুর থানা পুলিশ আসামি ধরতে আসলে আসামির হামলায় ১ এসআইসহ ২ কনস্টেবল আহত হয়েছে। ও পুলিশের ব্যবহারিত একটি সিএনজি গাড়ি ভাঙ্গচুর করেছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর এসআই আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স একটি সিএনজি নিয়ে বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বাজারে নিয়মিত মামলার আসামি মোঃ মিন্টু রহমান, পিতা এমরান আলীকে আটক করতে গেলে আসামি ও তার পক্ষের লোকজন হামলা চালালে এসআই মোঃ আবুল কালাম আজাদ, কনস্টেবল আলিম ও মানিক আহত হয়েছে এবং তাদের ব্যবহারিত সিএনজি চালিত গাড়িটি ভাঙ্গচুর করেছে। রাতে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।





























