
মোঃ ইব্রাহিম হোসেন :সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পরিবারের দায়ের করা হত্যা মামলার আসামি হাফেজ নুর ওরফে নুর মোহাম্মদের সাথে সাক্ষাৎ করে ফিরে এসেছে পুলিশ। মুসল্লীদের বাধার মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফিরে এসেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর সংলগ্ন জমজম নূর সিটিতে হত্যা মামলার আসামির সাথে সাক্ষাৎ শেষে ফিরে আসে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্টে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও জমজম নূর সিটির মালিক হাফেজ "নুর মোহাম্মদ" কে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তবে সেখানে কিছু মুসল্লির বাঁধার মুখে পড়ে আসামির সাথে কথা বলে ফিরে আসে পুলিশ।ট্যানারী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমির বলেন, আমাকে স্যার বলছিলেন, সার্কেল স্যার ওসি স্যার হাফেজ নূরের সাথে কথা বলবেন, খবরটা তাকে দিতে। আমি আবাসন প্রকল্পে গিয়ে হাফেজ নুর কে বলে আসলাম। আমি সেখানে কিছুক্ষণ বসে ছিলাম পরে থানা থেকে মিলন স্যার, অপারেশন স্যার এসেছিলেন। পরে আমি সেখান থেকে চলে এসেছি। আমি একবার আসছিলাম পরে সন্ধ্যায় আবার গিয়ে দেখি গেটে হাফেজ নূরের অনুসারীর জটলা।এ ব্যাপারে জমজম নূর সিটির কর্মকর্তা কামরুজ্জামান বলেন, থানা থেকে পুলিশ এসেছিলেন, হাফেজ নূর স্যারের সাথে কথা বলে চলে গেছেন। সন্ধ্যায় একটু ঝামেলা হয়েছিল। বর্তমানে কোন ঝামেলা নেই।এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এঘটনা আপনি কার কাছে শুনেছেন? আপনি থানায় এসে ওসি স্যারের সাথে কথা বলেন।প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্টে ছাত্র-জনতা হত্যার ঘটনায় সাভার থানায় বেশ কিছু মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। হাফেজ নুর সাভার থানায় দায়েরকৃত ছাত্র জনতা হত্যার ৪ নম্বর মামলার ৯৭ নম্বর আসামি। এই আসামির সাথে সাক্ষাত করে ফিরে আসে পুলিশ।





























