শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

‘বাজারে এখন কমদামি কোনো সবজি নেই’

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৯ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৯ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পুরো রমজান মাসজুড়ে দুই-একটি সবজি ছাড়া সব ধরনের সবজির দাম তুলনামূলক কম ছিল। তাতে স্বস্তিতে ছিলেন ক্রেতারা। তবে রমজান ও ঈদ শেষে বাজারে বেড়েছে সবজির দাম। আজকের বাজারে সবচেয়ে দামি সবজির তালিকায় রয়েছে ঝিঙা, যা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দুই-এক আইটেমের সবজি ৫০ টাকায় পাওয়া গেলেও অন্যান্য সবজি ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। 



বুধবার (৯ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন দাম জানা গেছে। 


বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কঁচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, ঝিঙা প্রতি কেজি ১০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, সজিনা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।



এছাড়া প্রতি কেজি শিম ৫০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ৫০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।



রাজধানীর বনানী বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী মনিরুল ইসলাম। তিনি বলেন, অন্যান্য সময় রমজানে সবজির দাম অনেক বেশি ছিল। সে তুলনায়  গেল রমজানে আমরা সবচেয়ে কম দামে সবজি কিনতে পেরেছি। কিন্তু ঈদের পর থেকেই সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। এখন বাজারে ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই।


মহাখালী বাজারের আরেক ক্রেতা হাবিবুর রহমানও একই অভিযোগ জানিয়ে বলেন, বর্তমান বাজারে এখন কমদামি কোনো সবজি নেই। সব ধরনের সবজির দামই বাড়তি যাচ্ছে। আজকে বাজার করতে এসে দেখলাম ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, বাকি সবজিগুলো ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। মূলত ঈদের তৃতীয় দিন থেকে বাজারের সব ধরনের সবজির দাম বেড়ে গেছে, এরপর আর কমেনি।


মালিবাগ এলাকার সবজি বিক্রেতা ইদ্রিস আলী সবজির দাম বাড়ার কারণ জানিয়ে বলেন, ঈদের পর অনেক চাষি ঢাকায় পণ্য পাঠাইনি, মূলত পরিবহন সংকটের কারণে তারা মাল ঢাকায় পাঠাইনি। বাজারে পণ্য সংকটের কারণে ঈদের পরপর সবজির দাম বেড়ে যায়। এরপর সবজির দাম বাড়ার আরেকটি কারণ হচ্ছে অনেক ধরনের সবজির এখন মৌসুম শেষের দিকে, সে কারণে সরবরাহ কম। ফলে সবজির দাম বেড়েছে। আবার কিছু কিছু সবজি আগে ১০০ টাকা, ১২০ টাকা বিক্রি হলেও এখন মৌসুম শুরু হচ্ছে সে কারণে সেগুলোর দাম আগের চেয়ে কমে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। 


কারওয়ান বাজারের আরেক সবজি বিক্রেতা আলমগীর হোসেন বলেন, রাজধানীর অন্যান্য যেসব বাজারে সবজি যে দামে বিক্রি হচ্ছে, কারওয়ান বাজারে সেসব সবজি প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে পাওয়া যায়। যারা পাইকারি সবজি কিনে এনে রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি করেন তারা তাদের পরিবহন খরচ, রাস্তা খরচ, দোকান খরচ, শ্রমিক খরচ সব মিলিয়ে কিছুটা বেশি দামেই বিক্রি করেন। তবে বাজারে এখন সবজির দাম তুলনামূলক একটু বেশি। মৌসুম শেষসহ বিভিন্ন কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেশি।


আরও খবর




কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

এডিপি বাস্তবায়ন হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম