
মোঃ শাকিল প্রধানঃ
গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া ৯ নং ওয়ার্ডের নতুন রাস্তা নির্মাণ ও পুরান রাস্তা পরিদর্শন করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সোমবার বিকেলে নতুন রাস্তা নির্মাণ ও পুরান রাস্তা পরিদর্শন জান গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, তার সাথে আরো উপস্থিত ছিলেন মিছির আলি মেম্বার, সাইফুল ইসলাম মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার জোসনা, বালুয়াকান্দি ইউনিয়নের সাবেক বিএনপি'র সাধারণ সম্পাদক মনির হোসেন, মুক্তিযোদ্ধা সালাম, স্থানীয় নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় তারা পুরান রাস্তা পরিদর্শন করেন নতুনভাবে মেরামতের জন্য আহ্বান জানাই গ্রামবাসীকে আশ্বস্ত করেন খুব দ্রুতই এই রাস্তাটি নতুনভাবে মেরামত করা হবে।





























