
শাকিল প্রধান, ষ্টাফ রিপোর্টারঃ
বাংলা একাডেমি সদস্য ফোরাম কর্তৃক আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস এ জুলাই বিপ্লব ২০২৪ শহীদদের প্রতি করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলা একাডেমির কবি শামসুর রহমান হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাএকাডেমি সদস্য ফোরামের সাধারণ সম্পাদক আকবর সিরাজী। সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সদস্য ফোরামের সভাপতি আ ক ম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু,সাবেক শিক্ষামন্ত্রী উসমান ফারুকী,উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।





























