
আমিনুল ইসলাম।
বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। ২৪ আগস্ট,২০২৪ শনিবার দিনব্যাপী ফেনীর মহিপাল ও আশেপাশের বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন আইএসইউ শিক্ষার্থীরা।
আইএসইউ এর শিক্ষক-কর্মকর্তাদের একদিনের বেতন, আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এবং শিক্ষার্থীদের থেকে সংগৃহীত অর্থ দিয়ে এ খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয় ।
আইএসইউ এর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের নির্দেশে ও ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ. টি. এম. কাদের নেওয়াজের সহযোগিতায় ফেনীর বন্যায় অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে দ্রুততার সাথে দাঁড়ানোর জন্য দুর্গত এলাকার ৫০০ পরিবারের জন্য এই খাদ্যসামগ্রী পৌছে দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম , ডেপুটি লাইব্রেরিয়ান আবু জাফর মোঃ সাইফুল্লাহ , জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরীসহ শিক্ষার্থীরা । দ্রুতসময়ের মধ্যে ত্রাণ সামগ্রী পৌছে দিতে পারায় উপাচার্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
এসময় সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় স্বেছাসেবকদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।





























