
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় ১৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গাঁজাসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউপির সাইফুল ইসলামের ছেলে মোমিনুল ইসলাম (২৬) , কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা বালারহাট ইউপির
আব্দুল মজিদের ছেলে আমিনুল হক ওরফে হামিদুল (২২) , একই ইউপির ০৪ নং ওয়ার্ডের ইসরাইলের ছেলে দুদুল মিয়া (২৮) , গাইবান্ধা জেলার সদর থানাধীন পুরাতন ব্রিজ রোড এলাকার আব্দুর জব্বারের ছেলে মেরুন সরকার (৩৩)।
গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জানতে তিনটি মোটরসাইকেল যোগে চার মাদক কারবারি অভিনব কায়দায় গাঁজা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে জেলার সোনাতলা থানাধীন বালুয়া বাজারে অবস্থান করেন ডিএনসির অভিযানকারী একটি টীম। এসময় দুইটি ১৫০ সিসি বাজাজ পালসার ও ১৫০ সিসির ইয়ামাহা এফজেডএস মডেলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে সংকেত দিয়ে তাদের থামায় ডিএনসির চৌকস দল। ডিএনসির দলটি তিনটি মোটরসাইকেল তল্লাশিকালে ১৫০ সিসি বাজাজ পালসার মোটরসাইকেলে অভিনব কায়দায় সিট কভারের ভিতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুই কেজি ও তেলের ট্যাংকি এর ভিতর পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। সাথে থাকা আরেকটি ১৫০ সিসি বাজাজ পালসার মোটরসাইকেলে বিশেষ কায়দায় সিট কভারের ভিতরে পলিথিনে মোড়ানো দুই কেজি ও তেলের ট্যাংকির ভিতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির দল। আরেকটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল সিট কভারের ভিতর একই কায়দায় তেলের ট্যাংকি এর ভিতর থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির চৌকস দল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মোটরসাইকেল যোগে মাদক পাচার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সোনাতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান ডিএনসির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।





























