শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

বিদেশি হাতে বন্দর পরিচালনা: নতুন সম্ভাবনা নাকি জাতীয় নিরাপত্তার ঝুঁকি?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর কনটেইনার টার্মিনালের দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার সিদ্ধান্তে পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা। সরকারের এ সিদ্ধান্ত যেমন বন্দরের দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নের সম্ভাবনা তৈরি করেছে, তেমনি অন্যদিকে স্বচ্ছতার অভাব ও জাতীয় নিরাপত্তার ঝুঁকির গভীর উদ্বেগও সৃষ্টি করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।


চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টি সামনে আসার পর এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা । দীর্ঘ মেয়াদী এ চুক্তি করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়ো করলো কিনা এমন প্রশ্নও সামনে আসছে।


গত ১৭ নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালটি ৩০ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপি মোলার। আর বুড়িগঙ্গার পাড়ে পানগাঁও কনটেইনার টার্মিনালকে ২২ বছরের জন্য সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের দায়িত্বে দিতে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। তবে সবকিছু ছাপিয়ে এখন শুরু হয়েছে লাভ ক্ষতির হিসাব।


এ দিকে চুক্তির শর্তগুলো অপ্রকাশিত রেখে বন্দরের দায়িত্ব বিদেশিদের তুলে দেয়া হলে জাতীয় নিরাপত্তায় হুমকি বলে মনে করেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।


গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘এভাবে ইজারা দেয়ার কথা জনগণের সামনে না আনা, চুক্তিগুলো প্রকাশ্যে না আনা, জনগণের সঙ্গে আলাপ আলোচনা না করা, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না হওয়া এসবগুলো বিষয়ের দিক থেকে নানা ধরনের প্রশ্ন উঠেছে। সে কারণে আমরা বলেছি যে অবশ্যই এরকম একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে স্টেকহোল্ডারদের সঙ্গে রাজনৈতিকদলগুলোর সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে।’


তবে বন্দর ব্যবহার কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী নেতারা বলছেন, বিদেশিদের তত্ত্বাবধানে বন্দর পরিচালিত হলে বাড়বে দেশিয় শ্রমিকদের কর্মদক্ষতা এবং সেই সঙ্গে বন্ধ হবে চাঁদাবাজি। এতে করে ব্যয় কমবে রপ্তানি কারকদের।



পোর্ট ইউজার ফোরাম কনভেনার আমীর হুমায়ূন মাহমুদ বলেন, ‘ইকুইপমেন্ট যদি ভালো থাকে তাহলে পোর্ট হ্যান্ডেলিং ইজি হয়ে যাবে। ম্যানপাওয়ারগুলো ট্রেন্ড হবে। ইকুইপমেন্ট ভালো আসলে আমার এফিসিয়েন্সি বাড়বে। এখান থেকে যদি ডাইরেক্ট চলে যেতে পারি আমার খরচ অনেক কমবে। আমার সময় অনেক বাঁচবে।’


এফ বি সি সি আই সংস্কার পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘মেশিন না থাকার কারণে, আধুনিক টেকনলজি না থাকার কারণে আমরা সঠিক সময়ে মাল খালাস করতে পারি না। এখানে বিভিন্ন রকম কনটেইনার জট হচ্ছে। শ্রমিকদের দিয়ে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কাস্টমসের একটি নেগলিজেন্সি থাকে। বড় বড় আধুনিক বন্দর যারা পরিচালনা করছে তাদের যদি এখানে না নিয়ে আসা হয় তাহলে কখনোই হবে না।’


বিশ্বের প্রতিষ্ঠিত এবং অন্যতম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বন্দরগুলো পরিচালনা করলে বিশ্বাসযোগ্যতার পাশাপাশি বাড়বে বৈদেশিক মুদ্রার আয়। উন্নত হবে বন্দরের অবকাঠামো এতে করে বাঁচবে সময় এমনটাই দাবি করলেন মেডলগ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর।


মেডলগ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এটিএম আনিসুল মিল্লাত বলেন, ‘লার্জেস্ট শিপিং কোম্পানি, ফ্যাক্টারি থেকে যাওয়ার সময় মাঝে কিছু কার্গো লস হয়। সেটিকে সিকিউর করতে হবে। এতে টোটাল লিড টাইম কমে আসবে কার্বন নির্গমন কম হবে। টোটাল ইমপ্যাক্ট পড়বে আমাদের দেশের অর্থনীতিতে।’


তবে দেশের উন্নয়ন এবং শ্রমিক দক্ষতা বাড়ানোর নামে যেন দেশ বিরোধী কোনো চুক্তি না হয় এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। 


আরও খবর




কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

এডিপি বাস্তবায়ন হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম