
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল কাদের মার্কেট এলাকায় নিয়মনীতির তোয়াক্কা না করে প্রভাব খাঁটিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে হুমায়ুন কবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার এক প্রতিবেশীর ভবণসহ আশেপাশেরল মানুষের বসবাস হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে মো.নুরুল ইসলাম নামে এক ভবন মালিক গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাযায়,১১.৬৬ শতাংশ জমির উপর মো.হুমায়ূন কবির নামে এক ব্যক্তি ৬ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করিতেছেন। উক্ত ভবনটির নির্মাণ প্রক্রিয়া খুবই ঝুঁকি পূর্ণ। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। কোন পাশেই তিনি এক ইঞ্চি জায়গা ছেড়ে ভবন নির্মাণ করছেন না। তিনি এই ভবনটি চারটি কলামের উপর নির্মাণ করছেন। পরবর্তীতে ১ম তলার ছাদ হতে দুই পাশের কলাম নির্মাণ করছেন। এই কলামগুলোর নিচে ফাউন্ডেশন নাই। দুই কলামের উপর পুরো ভবন নির্মাণ করছেন। পুরো ভবনটি নির্মাণ হলে যে কোন মুহুর্তে ভেঙে যেতে পারে এবং এতে জনগণের জান মালের ক্ষতিসাধিত হতে পারে।সোমবার (৭ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় বাইমাইল মৌজায় খতিয়ান নং এস এ- ১১৯ আর এস ২৯৬ এবং এস এ-৮৪, আর এস ৪৩ দাগে মো. হুমায়ুন কবির ১১.৬৬ শতাংশ জমি নজরুল ইসলাম এর কাছ থেকে ক্রয় করেন।একই দাগে প্রতিবেশি মো.নুরুল ইসলাম ১০.৫০ শতাংশ জমি ক্রয় করেন রহিমা ও শিরীন এর কাছ থেকে। কিন্তু মো.হুমায়ুন কবির ১১.৬৬ শতাংশ জমি ক্রয় করলেও .৭৬ শতাংশ জমি বেশি দখল করে অবৈধ ভাবে ভবন নির্মাণ করছেন।নুরুল ইসলাম বলেন,গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী চারিদকে তিনফিট করে জায়গায় ফাঁকা রেখে ভবন নির্মাণ করার বিধান থাকলেও ভবন মালিক হুমায়ন কবির তা মানছেননা। গাজীপুর সিটি করপোরেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিল্ডিং কোড না মেনে অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে ভবন নির্মাণ করে চলছেন তিনি। প্রতিবেশী সুফিয়া বলেন,ভবন করার সময় আমরা বাঁধা দিয়েছি। কিন্তু তিনি কারো কথা শুনেননি তার নাকি উপরে বড় বড় লোক আছে। আউয়াল মোল্লা নামে এক প্রতিবেশী বলেন,বিল্ডিং এর চারিদিকে এক ইঞ্চি জায়গা তিনি ছাড়েননি। পূর্বের বাউন্ডারি ওয়াল ও কলাম রিফারিং করে
ভবনের কাজ করছে। তিনি বলেন,যে কোন সময় রানা প্লাজা ধসের মতো ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে অভিযুক্ত হুমায়ন কবির এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমার সব কাগজ পত্র ঠিক আছে বলে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্চিয়ার মো.মোরাদ বলেন,এ বিষয়টি সম্পর্কে অবগত আছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন ভাবেই তিনি নিয়মবহির্ভূত ভাবে ভবন নির্মাণ করতে পারেননা। দুই একদিনের মধ্যে তার বিরুদ্ধে চিঠি ইস্যু করবো। একই সাথে তার চলমান কাজ বন্ধ করা হবে।





























