
সাদিয়াত হোসেন:(কালিহাতী)
টাঙ্গাইলের কালিহাতীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে, উপজেলা মুক্তমঞ্চে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে কালিহাতী উপজেলা যুবদল, পৌর যুবদল ও এলেঙ্গা পৌর যুবদল।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো,এ সময় তিনি বলেন,বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল প্রশিক্ষিত কর্মী রাজনৈতিক দলের প্রাণ,তাই বিএনপির সকল নেতাকর্মীদের প্রশিক্ষিত হতে হবে।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি মো. মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, সল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামীম আল মামুন, কালিহাতী পৌর যুবদলের সভাপতি জনি রহমান,এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রসিদ মিনু, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাতেন,সদস্য সচিব আজগর সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্প সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজা।





























