
এন এম সুজন নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ এর বন্দরে মদনপুরে ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ এর শুভ উদ্বোধন এবং ভর্তি আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় মদনপুরে আনোয়ার কমপ্লেক্স ফুলহর বাসস্ট্যান্ডে এই স্কুল এন্ড কলেজের নিজ ভবনের ৩য় তলায় ছাত্র ছাত্রী অবিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ এমরান কাইয়ুম অধ্যাপক (গ্রেড ১) রসায়ন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়বিশেষ অতিথি মোঃ জামাল উদ্দিন মিয়া বিশিষ্ট শিল্পপতিবিশেষ অতিথি মোঃ মাহবুবুর রহমান সম্পাদক ও প্রকাশক দ্যা ডিইলী গ্লোবাল ন্যশনসবিশেষ অতিথি মোঃ ইসমাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রূপগঞ্জ নারায়ণগঞ্জবিশেষ অতিথি মোঃ আব্দুল কাইয়ূম খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বন্দরসভাপতিত্ব করেন মোঃ কামরুল আলম খান বিশিষ্ট বিজ্ঞানি, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।





























