
মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লা ও নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় ৩০০ বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান খন্দকার।
শুক্রবার (৩০ আগষ্ট) এই ছাত্রদল নেতার ব্যক্তিগত উদ্যোগে দিনব্যাপী কুমিল্লা লাকসাম উপজেলার খিলা বাজার ও নোয়াখালী সদর উপজেলার এওয়াজ বালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এবং সেনবাগ উপজেলার শায়েস্তানগর এলাকায় বন্যার্তদের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন। বিতরণকালে স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে জিয়াউর বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের মূল আদর্শ হলো মানবকল্যাণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতির মূলমন্ত্র হচ্ছে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো, যে কোনো দুর্যোগে ভুক্তভোগী সাধারণ মানুষের পাশে থাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা এখানে এসেছি, বন্যাদুর্গত মানুষের মাঝে সাধ্যমতো ত্রাণসামগ্রী বিতরণ করছি। ইনশাআল্লাহ ত্রাণসামগ্রী বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে।





























