শিরোনাম
মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার শাজাহানপুরে সানফ্লাওয়ার একতা যুব সংঘ‌ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ধুনটে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

বরিশালে শিশুদের ঠান্ডাজনিত রোগ বাড়ছে

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৬ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৬ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বরিশালে বাড়ছে শিশুদের নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে শয্যার তুলনায় রোগীর চাপ বাড়ায় চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। অন্যদিকে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। তবে সংকট থাকলেও রোগীদের সব ধরনের সেবা দেয়া হচ্ছে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ।


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে বেশিরভাগ শিশুই নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত। গেল একমাসে দ্বিগুণ বেড়েছে রোগী। সিট না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতেই চিকিৎসা সেবা নিতে হচ্ছে রোগীদের।


নিউমোনিয়ায় আক্রান্ত দুই মাসের ছেলেকে নিয়ে ছয়দিন ধরে হাসপাতালে ঝালকাঠির বাসিন্দা ঈশিতা বেগম। একটি বেড পেলেও সেখানে তার সাথেই রয়েছে আরও দুই জন রোগী। এতে রোগ সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা তার। একই অবস্থা ওয়ার্ডের প্রতিটি বেডের। সেবা নিয়ে অভিযোগ না থাকলেও চিকিৎসার পরিবেশ উন্নত করার দাবি রোগীর স্বজনদের।


ঈশিতা বেগম বলেন, 'রুম বাড়িয়ে দিতে পারলে ভালো হয়। আর প্রচুর গরম এখানে। থাকা যায় না বাচ্চা নিয়ে। একটা বেডে দুই থেকে তিনজন বাচ্চা রাখা। একজন বাচ্চার সাথে দুইজন অভিভাবক থাকতে পারে না।'


স্বাস্থ্য খাতে অনেক বরাদ্দ, টাকা কোথায় গেলো? এমন প্রশ্ন রোগীর স্বজনদের।


এদিকে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থায় রয়েছে চিকিৎসকরা। তবে কিছুটা সচেতনতা বাড়ালেও চিকিৎসকদের পরামর্শ নিয়ে দ্রুত চিকিৎসা সেবা নিলে রোগের সংক্রমণ কমবে বলে মনে করেন তারা।


হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা বলেন, 'যেহেতু সিজন পরিবর্তন হচ্ছে। এই সময় হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ করে গরম। এজন্য বাচ্চাদের ভেতর বিভিন্ন ভাইরাসজনিত শ্বাসকষ্ট রোগীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। এদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছি।'


হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নানা ধরনের সংকট নিয়েও রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সংকট দূর হলে সেবার মান আরও বাড়ানো যাবে বলছেন তারা।


শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক মনিরুজ্জামান শাহিন বলেন, 'প্রায় ৪০০ এর মতো রোগী ভর্তি থাকে। আমাদের মোট বেডের চেয়ে পাঁচ থেকে ছয় গুণ। এদের চিকিৎসা দিতে আমাদের ডাক্তার, সিস্টার সবারই হিমশিম খেতে হয়। কিন্তু আমাদের উপায় নেই, আমাদের চিকিৎসা দিতে হবে, আমরা দিয়ে যাচ্ছি। আর আমাদের আউটডোরেও অনেক ভিড় থাকে। আসলে আমাদের বেড বাড়ানো, লোকবল বাড়ানো, চিকিৎসক বাড়ানো দরকার।'


সরকারি হিসাব অনুযায়ী, এই হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪১ শয্যার কথা থাকলেও ভর্তি থাকছে প্রায় চার শতাধিক শিশু। এর ভেতরে প্রায় ৫০ শতাংশ শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। 


আরও খবর




ডিবি পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

ছাতক ইয়াং স্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চকরিয়ায় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ আটক ৪

পাকুন্দিয়ায় জামায়াতের উদ্যোগে ২৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশিষ্ট ব‌্যবসায়ী আলহাজ্ব সোহাগের

মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ডিবি পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

ছাতক ইয়াং স্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।