
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক সংগঠন গ্রামতলা ইসলামিক সোসাইটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৮ টায় মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খানের সভাপতিত্বে ও রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় আব্দুস সামাদ হৃদয়ের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসর সুপার মাওলানা ইসলাম উদ্দিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন হলদিরপার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বাছিত, বড়লেখা বাজারের ব্যবসায়ী ও সমাজসেবক রবিউল ইসলাম সুহেল, সমাজসেবক হাফিজ জয়নাল আবেদীন, সোসাইটির উপদেষ্টা ও সমাজসেবক এমাদ উদ্দিন, হারিছ উদ্দিন, মনজ্জির আলী, আব্দুল খালিক, ছাদ উদ্দিন, কামরুজ্জামান কন্টু, আব্দু্ল্লাহ্, আব্দুল কাদির।
সভায় রশিদ আহমদ খানকে সভাপতি, তাজুল ইসলামকে সেক্রেটারী ও জুবের আহমদকে অর্থ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ২০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি আব্দুল ফাত্তাহ ও শামীম আহমদ, সহ সেক্রেটারী মোহাম্মদ রুহুল আমিন ও নাজমুল ইসলাম, সহ অর্থ সম্পাদক সাইফুর রহমান সাব্বির, অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, সহ অফিস সম্পাদক তাজ উদ্দিন, প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান এবাদ,
সহ প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক নোমান আহমদ, সহ সমাজকল্যাণ সম্পাদক নাইম আহমদ, প্রচার সম্পাদক কলিম উদ্দিন, সহ প্রচার সম্পাদক রাতুল আহমদ, পাঠাগার সম্পাদক ছয়েফ আহমদ চৌধুরী, সহ পাঠাগার সম্পাদক জাহিদুল ইসলাম এনাম, গন সংযোগ সম্পাদক আব্দুস সালাম, সহ গণসংযোগ সম্পাদক আব্বু বক্কর।





























