
বরুড়া প্রতিনিধিঃ
দক্ষ যুব গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে কুমিল্লার
বরুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোঃ মহি উদ্দিন, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, ওসি তদন্ত মোঃ রিয়াজ উদ্দিন, এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ এর বরুড়া প্রতিনিধি সাংবাদিক সলিল বিশ্বাস। এসময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক শিরোনাম এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ ইকরামুল হক, রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি ও দৈনিক সমাজকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, তাকওয়া ফাউন্ডেশনের সমন্বয়ক ও দৈনিক আলোকিত সকালের এডমিন অফিসার মোঃ আমিনুল ইসলাম, তাকওয়া ফাউন্ডেশন সভাপতি হাফেজ নাছির আহমেদ, আব্দুর রহমান মোল্লা, ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের যুগ্মম সধারণ সম্পাদক হাবিবুল বাশার, রক্তঋণ সামাজিক সংগঠনের সাবেক সভাপতি কামরুল হাসান, যুব সংগঠনের সদস্য কামরুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





























