শিরোনাম
গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা লাকসামে শহীদ আবু ইউসুফের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান বান্দরবানে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

বস্তিতে গাড়ি চালাচ্ছেন চালকেরা, নেই চাঁদাবাজি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আগে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী থেকে বাইপাস যাওয়ার রাস্তায় সিটি কর্পোরেশনের নামে প্রকাশ্যে চাঁদা আদায় করত কয়েকজন যুবক। এছাড়াও বিভিন্ন সংগঠনের নামে শম্ভুগঞ্জ চৌরাস্তা মোড়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় করা হতো। যানবাহন থেকে নিয়মিত চাঁদা নেয়া হতো চরপাড়া মোড়সহ আকুয়া-রহমতপুর বাইপাস সড়কে। এখন আর সেই চিত্র নেই। 


বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন নগরীর বিভিন্ন পয়েন্টে সিটি কর্পোরেশন ও সংগঠনের নামে যানবাহনের চালকদের হাতে অবৈধ রশিদ ধরিয়ে বিপুল অঙ্কের চাঁদা আদায় করা হতো। চালকেরা অতিষ্ঠ থাকলেও কিছুই করার ছিল না। কারণ, কখনো কোনো চালক টাকা দিতে না চাইলে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ গালিগালাজ করে অপদস্ত করা হতো। বর্তমানে চাঁদা আদায় বন্ধ হয়ে যাওয়ায় খুশি যানবাহনের চালক, যাত্রীসহ সব শ্রেণির লোকজন।


নগরীর পাটগুদাম ব্রিজ মোড় থেকে নেত্রকোণায় নিয়মিত সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে যাত্রী নিয়ে চলাচল করেন শরীফ মিয়া। তিনি বলেন, আগে শ্রমিক সংগঠনের নামে সড়কে চাঁদা দিয়ে চলতে হতো। তবে গত ৫ আগস্টের পর থেকে সড়কে নেই চাঁদাবাজরা। ফলে কাউকে বাড়তি টাকা দিতে হয় না। ময়মনসিংহ থেকে সিএনজিচালিত অটোরিকশাযাগে নেত্রকোণায় ১০০ টাকা ভাড়া নির্ধারণ করে দিয়েছে ছাত্ররা। বর্তমানে স্বস্তিতে গাড়ি চালানো যাচ্ছে।


শহরতলীর চায়নামোড় এলাকার বাসিন্দা অটোরিকশাচালক ফজলুল হক বলেন, প্রতিদিন শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে আসতেই হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকত মাস্তান প্রকৃতির একদল ছেলে। তারা আমাদের হাতে একটি রশিদ ধরিয়ে ১০ টাকা চাঁদা নিত। রাতে গাড়ি চালানোর সময় সুযোগমতো ট্রাফিক পুলিশও চাঁদা আদায় করত। কিন্তু এখন আর কেউ চাঁদা নেয় না। বর্তমান সময়ের মতো সারাবছরই চাঁদা ছাড়াই গাড়ি চালাতে চাই।


ট্রাকচালক ফকর উদ্দিন বলেন, ময়মনসিংহের বিভিন্ন সড়কে চাঁদা দিয়ে ট্রাক চালাতে হতো। এখন আর সে অবস্থা নেই। চাঁদা নেয়ার লোকজন সড়কে না থাকায় ফুরফুরে মেজাজে গাড়ি চালানো যাচ্ছে।


সড়ক ও জনপথ সূত্র জানায়, ময়মনসিংহের সড়ক-মহাসড়কে প্রতিদিন ৩০-৩৫ হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় পণ্যবাহী ট্রাক ও পিকআপে। এছাড়া মাহিন্দ্র, সিএনজি ও অটোরিকশা থেকেও চাঁদা আদায় করে। চাঁদাবাজি সারাবছর বন্ধ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি প্রয়োজন।


ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতরের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, র‌্যাব জেলার বিভিন্ন সড়কে মাঝেমধ্যেই অভিযান চালিয়ে যানবাহনে চাঁদাবাজির সময় গ্রেফতার করে আইনের আওতায় আনছে। চাঁদাবাজরা সবচেয়ে বেশি টার্গেট করে সবজিসহ অন্যান্য পণ্যবাহী পরিবহণকে। এগুলো থেকে অবৈধভাবে প্রতিদিন বিপুল পরিমাণ টাকা চাঁদাবাজির মাধ্যমে হাতিয়ে নেয়। র‌্যাব সদস্যরা সড়কগুলো নজরদারিতে রেখেছে। কোথাও চাঁদাবাজি চললে গ্রেফতার করা হবে।


আরও খবর




গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক

ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন

সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল

এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা

লাকসামে শহীদ আবু ইউসুফের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান

রোটারি ক্লাব অব ফতুল্লার মানবিক উদ্যোগ: ৩০০ দুস্থ পেল শাড়ি ও লুঙ্গি

নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোশারফ হোসেন

বান্দরবানে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল

ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক

ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন

সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল

এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা

লাকসামে শহীদ আবু ইউসুফের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান

রোটারি ক্লাব অব ফতুল্লার মানবিক উদ্যোগ: ৩০০ দুস্থ পেল শাড়ি ও লুঙ্গি

নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোশারফ হোসেন

বান্দরবানে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল