
আলমগীর হোসেন খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসমায় চাঁদাবাজি ও বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুরও অগ্নিসংযোগের এর অভিযোগে উপজেলা আওয়ামী লীগে সভাপতি সহ ৫৮ জনের নামে মামলা করা হয়েছে।
১১ বছর আগে ব্যবসায়ীর কাছে থেকে চাঁদাবাজি ও বিএনপি'র কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে গত বুধবার এ মামলা করেন।
এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ও ৩০০-৩৫০ জনকে আসামি করা হয়েছে। এদিকে আসামিদের নাম, বাবার নাম ও বয়সে গরমিল দেখা গেছে খানসামা থানার ওসি নজমুল হক বলেন, বাদীর অভিযোগে মামলা রুজু করা হয়েছে ; কিন্ত যাচাই- বাছাই করে অভিযোগ খতিয়ে দেখা হবে। নিরপরাধ কেউ হয়রানির স্বীকার হবে না।





























