
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:
বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদীর নবধারা কণ্ঠশীলনের আয়োজনে “চেতনায় নজরুল” শীর্ষক কথা ও কবিতা পাঠের আসর।
বৃহস্পতিবার বার (২৮ আগষ্ট) দুপুরে নরসিংদী শহরের নবধারা আলোঘরে অনুষ্ঠিত আসরে কবির শক্তিশালী কবিতা, বিদ্রোহী চেতনা ও মানবতার বাণী নতুনভাবে উচ্চারিত হয় অংশগ্রহণকারীদের কণ্ঠে ও হৃদয়ে। আলোচকরা বলেন, নজরুল শুধু অতীতের কবি নন, তিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক—তিনি প্রেরণার উৎস, প্রতিবাদের ভাষা এবং মানবতার জয়গান।
অনুষ্ঠানে নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান, মোতাহার হোসেন অনিকের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর মাহমুদুল হাসানের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল একাডেমি- নরসিংদীর প্রতিষ্ঠা মতিউর রহমান চৌধুরী, নবধারা শিক্ষা পরিবারের পরিচালক কামরুন নেছাসহ নবধারা শিক্ষক ও শিক্ষার্থীরা।





























