শিরোনাম
নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু,আহত ২ মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার শাজাহানপুরে সানফ্লাওয়ার একতা যুব সংঘ‌ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

দাগনভূঞা সরকারি হাসপাতালে আস্থা ফিরেছে রোগীদের - ক্রমান্বয়ে বাড়ছে রোগী,কনসালটেন্ট ও জনবল সংকটে চরমে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২০ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২০ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জিয়াউল হক পিন্টু,  দাগনভূঞা প্রতিনিধি 


ফেনীর দাগনভূঞায় ৫০ শষ্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আস্থা ফিরেছে রোগীদের। প্রতিদিন গড়ে বহিঃবিভাগে ৫শ থেকে ৬শ রোগী, আন্তঃবিভাগে ভর্তি, নরমাল ডেলিভারি ও সিজার অপারেশন, প্যাথলজিতে পরিক্ষা নিরিক্ষার পর্যাপ্ত চাহিদা, হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতাসহ অভূতপূর্ব পরিবর্তনের মাধ্যমে সরকারি হাসপাতালে রোগীদের আস্থা অর্জন করেছে। এদিকে রয়েছে চিকিৎসক ও জনবল সংকট। বাড়তি চাপ নিতে হচ্ছে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারিদের। সেবার মান অব্যাহত রাখতে জনবল ও চিকিৎসক বাড়ানোর দাবি সচেতনমহলের।


সরেজমিনে জানা যায়,  করোনাকালীন থেকে শুরু করে পরবর্তী সময় হাসপাতালের চিকিৎসাসেবা আরো আধুনিকায়ন, অবকাঠামোগত ভবন সংস্কার ও উন্নয়ন, রোগীদের সেকশন অনুযায়ী ভর্তি ও চিকিৎসক সেবা প্রদানে করা হয়েছে ব্যাপক পরিবর্তন। গত ২১ ডিসেম্বর ২০২১ইং তারিখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডা. মো. তৌহিদুল ইসলাম। তিনি যোগদানের পর সিজার সেকশন নিয়মিতকরণ, ইমার্জেন্সি /জরুরি বিভাগকে সম্প্রসারণ যেখানে ৫ থেকে ৬ জন রোগী একই সময়ে জরুরি চিকিৎসা প্রদান, জরুরি বিভাগে হাই ফ্লো অক্সিজেন সংযোগ স্থাপন এবং মুমূর্ষু হৃদরোগীদের প্রাথমিক সেবা প্রদান, সার্বক্ষণিক আইপিএস সুবিধাসহ জরুরি বিভাগকে সাজানো হয়েছে সম্পূর্ণ ব্যতিক্রমভাবে। রোগীদের সেবা বাধাগ্রস্ত না হয় সেজন্য আলাদা কক্ষে বিষ খাওয়া রোগীদের রুম করা হয়েছে। ভর্তিকৃত রোগীদের খাওয়ার মান বৃদ্ধিকরণ, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা (যদিও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারির পদগুলো শূণ্য), ওয়াশরুমে আলাদাভাবে গ্লাস ডোর (যা সবচেয়ে ভোগান্তির কারণ ছিলো) স্থাপন, নরমাল ও সিজার অপারেশন রোগীদের বিনামূল্যে ঔষধ প্যাকেজ আকারে দেয়া হচ্ছে। হাসপাতালের আঙ্গিনাকে সাজানো হয়েছে বিভিন্ন সৌন্দর্য বর্ধনকৃত ফুল ও বাহারি লতাপাতায় শোভা পায় এমন বৃক্ষ দিয়ে। সংরক্ষিত ঔষধের স্টোর রুমকে সাজানো ও এসি স্থাপনের পাশাপাশি তদারকির মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় সরকারি সম্পদ যথোপযুক্ত ব্যবহার নিশ্চিতকরণ করা হয়েছে। এতে বিনামূল্যে সরবরাহকৃত ঔষধ পাচ্ছেন রোগীরা। এছাড়া বয়োবৃদ্ধ রোগীদের জন্য এনসিডি কর্ণার যেখানে অত্যাধুনিক মেশিন দিয়ে রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস বই বিতরণ ও চিকিৎসা, নিয়মিত ফলোআপ সু্বিধা রয়েছে। পার্শ্ববর্তী উপজেলা সেনবাগ, কোম্পানীগঞ্জ থেকেও রোগীরা আসেন চিকিৎসা নিতে এ হাসপাতালে। এম্বুলেন্স রাখা ও ড্রাইভার সার্বক্ষণিক থাকার জন্য আলাদা গ্যারেজ ও ভবন স্থাপন করা হয়েছে। ময়লার ভাগাড় ও হাসপাতালে ব্যবহৃত ময়লা আবর্জনা রাখার ডাষ্টবিন করা হয়েছে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে। 


হাসপাতাল তথ্য অনুযায়ী চিকিৎসকের পদ ৩১ জনের মধ্যে খালি রয়েছে ১২ টি, শিশু কনসালটেন্ট ২ জনের মধ্যে ১জন ফেনী জেনারেল হাসপাতালে কর্মরত। খালি পদগুলো বেশীরভাগই জুনিয়র কনসালটেন্ট রয়েছেন। কনসালটেন্ট শূন্যতা পূরণে বাড়তি চাপ নিয়ে প্রতিনিয়ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হয় কর্মরত চিকিৎসকদের। গত ২০২৩ সালে সিজার অপারেশন হয়েছে ৭৪ জন, নরমাল ডেলিভারি ৮২২ জন। চলতি বছর সিজার অপারেশন এ পর্যন্ত ৫৯ জন এবং নরমাল ডেলিভারি ৮৪৭ জন। শুধুমাত্র প্যাথলজিতে ২০২৩ সালে রাজস্ব আয় হয়েছে ১৩ লাখ ৩৭ হাজার ৬শ ১০ টাকা। আর ২০২৪ সাল অক্টোবর পর্যন্ত ১০ লাখ ৮৯ হাজার ৪শ ২০ টাকা। এছাড়া বিভিন্নভাবে সরকারি খাতে রাজস্ব আয় বাড়ছে প্রতিনিয়ত হাসপাতাল থেকে। 


এ বছর সারাদেশের ন্যায় দাগনভূঞা উপজেলা ভয়াবহ বন্যায় আক্রান্ত রোগীদের জন্য দিনরাত ইমার্জেন্সি মেডিকেল টিম চিকিৎসা সেবা ও জরুরি ঔষধ বিতরণের মাধ্যমে কমিউনিটি মেডিকেল অফিসারসহ এ হাসপাতাল জনগনের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। বন্যায় উপজেলায় বিভিন্ন কেন্দ্রে ৮৯৩২৪ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তার প্রশাসনিক দক্ষতায় এ উপজেলা বেসরকারি হাসপাতাল, গ্রাম ডাক্তার, ঔষধ দোকান ও ভুয়া চিকিৎসক কিংবা অবৈধ রোগী দেখার বিষয়ে নিয়েছেন কঠোর পদক্ষেপ। যার কারনে সরকারি হাসপাতালে সেবা প্রদানে বাঁধাগ্রস্ত করেও ব্যর্থ হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তা প্রশাসনিকভাবে পদক্ষেপ নিতে গিয়ে কারও বিপক্ষে হলে কেউ কেউ আবার বদলি করতে মরিয়া হয়ে উঠেছেন এমন গুঞ্জন ও চলছে এখন প্রকাশ্য। কমিউনিটি সেন্টারে নিয়মিত চিকিৎসকসহ একটা সঠিক নিয়মে জনগনের সেবা নিশ্চিত করনে স্বাস্থ্য কমপ্লেক্সের কতৃপক্ষসহ সবাইর ভূমিকা প্রশংসনীয় এমন মন্তব্য আগত রোগী ও সর্বমহলের।


হাসপাতালে আসা রোগী নুর নাহার ও শাহ আলম জানান, প্যাথলজিতে পরিক্ষা নিরিক্ষার লোকজন ও যন্ত্রপাতি বাড়ানো উচিত। আমরা প্রাইভেট হাসপাতাল থেকে এখানে অনেক কম খরচে বিভিন্ন টেষ্ট করতে পারি। সেবার মানে আমরা সন্তুষ্ট। এ সেবা যেন অব্যাহত থাকে। বাহিরে ২৩ শ টাকার পরিক্ষা সরকারিভাবে  ৭/৮ শ টাকা এ সুবিধা যেন সবাই পান সে ব্যবস্থা নেয়া জরুরি। 


শিক্ষার্থী মিফতাহুল জান্নাত বলেন, আমরা বিভিন্ন সময়ে টিকা ও চিকিৎসা নিতে আসি। হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা দেখে অনেক ভালো লাগছে।


এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা তৌহিদুল ইসলাম জানান, অত্র হাসপাতালে যোগদান করার পর পূর্বের সেবা এবং বর্তমানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগনের আস্থা ফিরেছে। যদিও অনেক সীমাবদ্ধতার মাঝে লোকবল ও চিকিৎসক সংকট রয়েছে তারপরও হাসপাতালকে সেবার মান কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে সবার সর্বাত্মক সহযোগিতা রয়েছে। মানুষের মৌলিক অধিকার চিকিৎসাসেবা এবং তা নিশ্চিতকরণে আমার চেষ্টার ত্রুটি ছিলো না। যাদের সরকারি হাসপাতালে চিকিৎসার বিষয়ে বিরূপ ধারণা রয়েছে তারা অন্তত একবার হলেও চিকিৎসা নিতে আসবেন। নতুনভাবে  সংস্কার ও পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা সেবা আরো উন্নত হবে বলে জানান তিনি।


আরও খবর




নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু,আহত ২

ডিবি পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

ছাতক ইয়াং স্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চকরিয়ায় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ আটক ৪

পাকুন্দিয়ায় জামায়াতের উদ্যোগে ২৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশিষ্ট ব‌্যবসায়ী আলহাজ্ব সোহাগের

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু,আহত ২

ডিবি পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস