
উজ্জল হালদার, (পিরোজপুর) নাজিরপুর প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের দীর্ঘা বাজারে সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট এর উদ্যোগে ঘূর্নিঝড় রেমালে আক্রান্ত পরিবারসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে তারপলিন বিতরণ করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যদের উপস্থিতিতে এর শুভ উদ্বোধন করেন ৪ নং দীর্ঘা ইউনিয়নের চেয়ারম্যান আশুতোষ বেপারী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন তিনি বলেন ঘূর্নিঝড় রেমাল এর পর রেড ক্রিসেন্ট ক্ষতিগ্রস্থ মানুষের পাশে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন, এবং আমার জন্যও দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি।
এ সময় পাশ্ববর্তী ইউনিয়নের আংশিক অংশে রেড ক্রিসেন্ট তারপলিন বিতরণ করেন।





























