
আহম্মদ কবির স্টাফ রিপোর্টার তাহিরপুরঃআমার নেত্রী আমার মা কখনো পালায়নি,আমার নেত্রী আমার মা কে পালানোর জন্য অসংখ্য বার চেষ্টা করেছে সেনাবাহিনী, ডিজিএফআই ও আওয়ামিলীগ কিন্তু উনি কী বলেছেন আপনারা সবাই জানেন,উনি বলেছেন আমার ১৮কোটি সন্তান রেখে কখনো পালাব না,আমার ঠিকানা বাংলাদেশ।কামরুজ্জামান কামরুল বলেন যদিও আমরা ১৭টি বছর এই খুনি শেখ হাসিনা সরকারের সময় আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি তবুও এই মাফিয়া শেখ হাসিনা কে ধন্যবাদ দিতেই হয়,কারণ উনি পালানোর সময় নৌকা কোথায় ডুবিয়ে গেছেন কেউ খোঁজে পাবে না।উনি বলেন আমার নেতা এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন জনগণেই সকল ক্ষমতার উৎস্য,উনি ভালবাসেন জনগণ কে,তিনি মরার পর শুধু খালি একটা বিফকেস ছাড়া কিছুই পাওয়া যায়নি। কিন্তু এই খুনি শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা এই দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে।যারা দেশের মানুষ বিভিন্ন সংবাদ মাধ্যমে জানেন। উনি বলেন আপনারা জানেন শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমান আমাদের জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নবীজির সুন্নত দাড়ি কেটে ছদ্ম বেশে পালানোর চেষ্টা করেছিল কিন্তু সম্ভব হয়নি, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী থাকে ধরে পেলে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে। উনি বলেন আমার এ কথাটি বলার উদ্দেশ্য হলো,তাদের ক্ষমতার এতো পাওয়ার এতো অহংকার ছিল,আল্লাহ এক মিনিটেই ধ্বংস করে দিয়েছে। উনি বলেন যাই হউক আমাদের আবু সাঈদ, মুগ্ধ, আয়াতুল্লাহ সহ যে সব শহীদদের জীবনের বিনিময়ে আজ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি স্বাধীন ভাবে কথা বলতে পারতেছি। উনি বলেন স্বাধীনতা পাওয়া সহজ রক্ষা করা কঠিন, এই স্বাধীনতা রক্ষার দায়িত্বটা আপনাদের নিতে হবে।কামরুজ্জামান কামরুল বলেন আমাদের আগামী রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন এই স্বাধীনতাটা যেনো সম-বন্টন হয়।দেশের মানুষ যেনো সমানভাবে উপভোগ করতে পারে।আমার প্রিয় সংগঠনের যারা নেতৃত্ব দিতেছেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে তাদের কে তিনি এই নির্দেশনা দিয়েছেন। উনি বলেন সম্পর্ক রাখতে হবে জনগণের সাথে, জনগণেই হচ্ছে সকল ক্ষমতার উৎস,জনগণের ক্ষতি হউক এমন কাজ করা যাবে না।উনি বলেন বিএনপি হচ্ছে জনগণের দল। এই দল কে আমাদের নেতা তারেক রহমান সেই লন্ডন থেকে সুসংগঠিত করে রেখেছেন।উনি বলেন আমাদের যারা হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের সকলের।তিনি দলের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন মারামারি দখলদারি, চাঁদাবাজিতে জড়ানো যাবেনা, উনি বলেন কোন চাঁদাবাজ ও দখলদারের ঠিকানা বিএনপিতে হতে পারে না।এই কথাটি মনে রাখবেন, উনি বলেন আমাদের দলের বড়বড় নেতাদের কিন্তু দল থেকে বেড় করে দেওয়া হচ্ছে। অতএব আমাদের সাবধান থাকতে হবে।মঙ্গলবার (২৭আগস্ট)বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী,বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জ্বল,সাইদুর রহমান,বাবরুল হাসান বাবলু,বিএনপি নেতা ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তোজাম্মিল হক নাছরুম,পথসভায় মধ্যনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কাশেম,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল গনি রুবেল,বিএনপি নেতা ইলিয়াস সানি,বিএনপি নেতা নাঈম হাসান, বিএনপি নেতা সুইডেন প্রবাসী রাহাত হাসান, দেলোয়ার হোসেন, কবির মিয়া,প্রমুখ।





























