
স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরে ইয়ুথ ফোর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ, দিনাজপুর জেলা কমিটির প্রস্তুতি সভা ও জেলা কমিটি পূনর্গঠন কার্য সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় সিডিসি, দিনাজপুর এর সভাকক্ষে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি), দিনাজপুর এর নির্বাহী পরিচালক ও ইয়ুথ ফোর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ, দিনাজপুর জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব, দিনাজপুর জেলা কমিটির সভাপতি যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে দিনাজপুর শাখা কমিটি পূনর্গঠন বিষয়ক আলোচনা সভা ও ১০ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক মানবাধিকার দিবস আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সংগঠনের সাধারণ সম্পাদক দৈনিক নতুন দিনের দিনাজপুর জেলা প্রতিনিধি একরামুল হক চঞ্চলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ। উক্ত সভায় প্রস্তাব সমর্থনের মাধ্যমে ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ যথাক্রমে কবি ও প্রাবন্দিক মাসুদ মুস্তাফিজ প্রধান উপদেষ্টা, আল ফালাহ আ 'ম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: মমতাজুল ইসলাম উপদেষ্টা ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়। দিনাজপুর জেলা কার্য নির্বাহী কমিটি ২১ সদস্য পূনর্গঠন হয় । সভাপতি, সিডিসি-এর নির্বাহী পরিচালক, বাংলাদেশ প্রেসক্লাব, দিনাজপুর জেলা শাখার সভাপতি যাদব চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি মো: ফরহাদ রহমান খোকন, সহ-সভাপতি, মো: জিল্লুর রহমান, মো: শরিফুল ইসলাম এবং মো:জালাল উদ্দিন। সাধারণ সম্পাদক, একরামুল হক চঞ্চল, সহ-সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক সরকার, সাংগঠনিক সচিব, ডা: সমর কুমার রায়, সহ- সাংগঠনিক সম্পাদক, হারুন রশিদ, দপ্তর সম্পাদক, সাবু রায় ( বিকে), সহ-দপ্তর সচিব ,মো: রাহিনুর ইসলাম, অর্থ সচিব মো: লোকমান হোসেন, প্রচার সচিব মো : মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সচিব মো: সাদেকুল ইসলাম জয়, গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব, বিমল রায়, নারী ও শিশু বিষয়ক সচিব, রিতা হেমরম,যুব বিষয়ক সচিব মো: আশরাফুল ইসলাম, ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বিষয়ক সচিব, হরিনাথ হেমরম,নির্বাহী সদস্য যাদব চক্রবর্তী মো: নূরে আলম কাজল এবং মো: সুমন ইসলাম নির্বাচিত হন। কমিটি পূনর্গঠন শেষে আগামী ১০ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে আলোচনা সভা ও মানবাধিকার সম্মাননা প্রদান বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবং সম্মাননা স্বারক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়।





























