
জাহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট খন্দকার বাড়ীতে সম্প্রতি এক অগ্নিকান্ডে জিয়াউর রহমানের বাড়ী সম্পন্ন আগুনে পুড়ে যাওয়ায় পরিবারটি সব নিঃশেষ হয়ে যায়। দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ১৩ অক্টোবর বিকালে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ জিয়াউর রহমানের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইদ্রিস, সিনিয়র আহবায়ক মোঃ আলমগীর বেগ, লোকমান হাকিম নোমান, সদস্য মোঃ সোহেল, চন্দনাইশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এসএম রাশেদ, আলোকিত সকলের সিনিয়র স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম ও অন্যান্যরা। উপস্থিত বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া সকল দুর্যোগ, সমাজের উন্নয়নমূলক কাজ,অতীতের মত ভবিষ্যতে ও চলমান থাকবে বলে অঙ্গীকারবদ্ধ বলে জানাই। সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্য দোয়া কামনা করে l





























