
আতিক ফারুকী,নিজস্ব প্রতিবেদক :
১০ বছর পর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় পুরাতন বাস স্ট্যান্ডেরর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমেদ মিলন এবং স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট মো: আব্দুল হক ওই কমিটির অনুমোদন দেন।
উপজেলা বিএনপির কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত , ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু , ২ নং যুগ্ম আহ্বায়ক আবুল বাশার,৩ নং যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার,৪নং যুগ্ন আহ্বায়ক মুমিনুল হক বেনু কে দিয়ে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এদিকে দীর্ঘদিন পর কমিটি ঘোষণা করায় মধ্যনগর উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।





























