
স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরের ২৪ নং ওয়ার্ডে চাপুলিয়া রেল ক্রসিং এর পাশে পশ্চিম চাপুলিয়া অবৈধভাবে নেওয়া অর্ধশতাদি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। গাজীপুর মহানগর ২৪ নং ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাসের ব্যবস্থাপক বলেন গাজীপুরে সাংবাদিকদের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পরিদর্শন করে এর সত্যতা মেলে। এ নিয়ে স্থানীয় সংবাদকর্মীরা প্রতিবেদন প্রকাশ করলে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়।আজকে অভিযানে ৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে ওই এলাকার বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়। এতে বৈধ লাইনে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দেয়।অবৈধ এসব সংযোগ ত্রুটিপূর্ণ হওয়ায় গ্যাসের চাপ বৃদ্ধি পেলে যেকোনো সময় বিস্ফোরণ বা আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনার ঘটান সম্ভাবনা ছিল। এই অভিযান অব্যাহত থাকব বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান।





























