
মেহেদী হাসান :
গাজীপুরে বিএনপি নেতা রাকিব হোসেন চৌধুরীর নেতৃত্বে, জাতীয় বিজয় সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালি প্রদক্ষিণ করেন।
ঢাকা ময়মনসিংহ মহাসড়ক চৌরাস্তা হতে বড়বাড়ী এলাকা পর্যন্ত এর র্যালি প্রদক্ষিণ শেষে বিএনপির নয়া পল্টন কার্যালয়ের দিকে অভিযাত্রা শুরু করেন। এতে ছাত্রদল ,যুবদল, কৃষক দল ও মহানগর বিএনপির হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদ সরকারের শাসনামলে বিএনপি কে জাতীয় কোন প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ও গণতন্ত্র পুনঃ উদ্ধারে বিএনপির সব সময় মাঠে কাজ করে যাচ্ছে।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা সালাউদ্দিন সরকার সহ অনেকে।





























