
মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার সাগরদিঘী নিয়ন্ত্রণ হারিয়ে মহিষের গাড়ীর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সাগর-দিঘী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত দুই বন্ধু হলেন উপজেলার সাগর-দিঘী ইউনিয়নের জোরদিঘী ফজর-গঞ্জ এলাকার আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) ও রফিকুল ইসলামের ছেলে শাহাদত (১৮)।পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জোর-দিঘী বাজার এলাকা থেকে সাগর-দিঘী বাজারের উদ্দেশ্যে ঘুরতে বের হন দুই বন্ধু। সাগর-দিঘী-সখিপুর সড়কের হাজীগঞ্জ এলাকায় তাদের মোটরসাইকেলটি বাঁশ-ভর্তি একটি মহিষের গাড়ী ওভার-টেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মোটরসাইকেলটি বাঁশ-ভর্তি মহিষের গাড়ীর সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।





























