
ষ্টাফ রিপোর্টারঃ
গজারিয়া আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে একাধিক মামলার ওয়ারেন ভুক্ত আসামি হোসেন্দী থেকে সৈকত বাবু ও হোসেন নামে দুইজন আটক।
তাদেরকে গজারিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে হোসেন্দী গ্রাম থেকে গভীর রাতে গ্রেফতার করা হয়
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ।
রোববার দুপুরে মুন্সিগঞ্জ জেল হাজতে একাধিক মামলার ওয়ারেন ভুক্ত আসামি গ্রেফতার করে পাঠানো হয়।আটক সৈকত বাবু হোসেন্দী ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান হাজী আক্তার হোসেনের ছোট ভাই ও হোসেন্দী ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি। অন্যদিকে আটক অপরজন হোসেন হোসেন্দী ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। জানা যায় গজারিয়ায় একাধিক মামলার এজাহার নামিও ওয়ারেন্ট ভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামিরা হলো হোসেন্দী ইউনিয়ন হোসেন গ্রামের মৃত হাজী আব্দুল মজিদের ছেলে সৈকত হোসেন (২৬ ) ওরফে বাবু। অপর একজন ওই গ্রামের মোঃ হান্নান মিয়ার ছেলে হোসেন মিয়া,। গজারিয়া থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে গজারিয়া থানায় একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।





























