
মোঃ শাকিল প্রধান ঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় মরহুম আশাদ সরকার ফাউন্ডেশনের উদ্যোগে,পবিত্র মাহে রমজানুল মুবারকের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলী এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেন মরহুমের সুযোগ্য নাতি ইঞ্জিনিয়ার দিদারুল আলম।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, খেজুর, ছোলা,চিনি,টেং,মুড়ি, তৈল।
মরহুম আশাদ সরকার ফাউন্ডেশনের উদ্যোগে গুয়াগাছিয়া ইউনিয়নের চার শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।





























