
ষ্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় পতিত জমি থেকে অজ্ঞাত (আনুমানিক ৪৭ বছর) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালুয়াকান্দী এলাকায় একটি চায়ের দোকানের পিছনে পতিত জমি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ওইদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।
স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে মানসিক ভারসাম্যহীন ওই নারী অসুস্থ অবস্থায় বালুয়াকান্দি স্ট্যান্ড ও আশপাশের এলাকায় ঘুরাফেরা করছিলেন।
ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি স্থানীয় বাসিন্দা না হওয়ায় তার নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছে গজারিয়া থানার। অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, মরদেহ থানা হেফাজতে আছে।





























