
হিজির মোঃ মোস্তফা, চট্টগ্রাম মহানগর:হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মাওলানা মো: শামসুল আলম মৃত্যু বরণ করেন(ইন্নালিল্লাহি –রাজিউন)।রবিবার(২০ অক্টোবর ) রাত ১০টায় চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ চন্দনপুরা তাঁর মেয়ের বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, দুই পুত্র,আত্মীয়-স্বজন এবং অসংখ্য বরেণ্য ছাত্র, ভক্ত অনুরাগী রেখে গেছেন।সোমবার(২১ অক্টোবর) সকাল ৭টায় দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের ১ম জানাজা এবং বেলা ১:৩০টায় নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে ২য় জানাজার নামাজ সম্পন্ন হয় । মরহুমের বড় ভাই হাফেজ মাওলানা আবুল কাশেম তার ২য় জানাজার নামাজ সম্পন্ন করেন। পরে তাঁকে নিজ বাড়ির মসজিদ সংলগ্ন কবরস্থানে সমাধিত করা হয়। তাঁর বড় ভাই হাফেজ মাওলানা আবুল কাশেম বলেন, আমি আমার ভাইকে জীবদ্দশায় কোনো গুনাহ করতে দেখিনি এবং তিনি মরহুমের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।তিনি চট্টগ্রাম নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইসলামি স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে দীর্ঘ অনেক বছর চাকরি করেন। পরে চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে অবসর গ্রহন করেন।তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ছাড়াও বিশিষ্ট আলেম ছিলেন। তার মৃত্যুতে হাজী মুহাম্মদ মহসিন কলেজ এবং সাতকানিয়া সরকারি কলেজ কতৃপক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। অন্যদিকে তার মৃত্যুতে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ এবং দারুল উলুম কামিল মাদরাসার কতৃপক্ষও গভীর শোক প্রকাশ করেন। সবাই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।উল্লেখ্য, তিনি বিগত ৫ই ফ্রেব্রুয়ারী ২০২৪ সালে ব্রেন স্ট্রোক করেন। এরপর তিনি আর সুস্থ হয়ে ওঠেননি।





























