
নিজস্ব প্রতিবেদক :
হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যনগর উপজেলা শাখার আয়োজনে সীরাতুন্নবী (স:) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩অক্টোবর)সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার শহীদ আয়াতুল্লাহ চত্বরে সংগঠনের মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলীম ও সহ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ খানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল বছির, প্রধান আলোচক,সাধারণ সম্পাদক মুফতী আব্দুল হক আহমদী।
এতে প্রদান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন কারা নির্যাতিত মজলুম আলেম মাওলানা রফিকুল ইসলাম মাদানী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলার আহ্বায়ক মাওলানা আবুল কাশেম, যুগ্ন আহবায়ক মাওলানা দেলোয়ার হোসেন,হাফেজ হাবিবুর রহমান প্রমুখ।
দির্ঘ ১৫ বছর পর এই প্রথম মধ্যনগর উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ঐতিহাসিক সিরাত সম্মেলন আয়োজন করেছে। এতে সুনামগঞ্জ জেলা ও নেত্রকোনা জেলার হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা কর্মী সহ হাজার হাজার ধর্মপ্রান মুসলিম জনতা এই সম্মেলনে অংশ গ্রহন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল বছির বলেন,হেফাজতে ইসলাম বাংলাদেশ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে থেকে অর্থনৈতিক সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও তাদের পাশে থেকে সহায়তা করবে।





























