
মাহমুদুল হাসান মেহেদী স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা -৯ সবুজবাগ থানা উত্তর পরামর্শ সভা ও উঠান বৈঠক বুধবার ২৯ অক্টোবর সবুজবাগ থানা দিন নন্দীপাড়া সিসিলি গার্মেন্টস এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৯ মনোনীত পদপ্রথী কবির আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী । তিনি আরো বলেন আমিরে জামাত বলেছেন জামায়েত ইসলামীর কোন এমপি মন্ত্রী সরকারি ফ্ল্যাট গ্রহণ করবে না,বিনা ট্যাক্সে বিদেশ থেকে গাড়ি আনবে না। দিনের ভোট রাতে করে যারা এমপি হয়েছেন তারা দেশের টাকা বিদেশে প্রচার করে দেশ থেকে পালিয়ে গিয়ে বিলাসবহুল জীবন যাপন করছেন আমার দেশের কষ্ট অর্জিত মানুষের টাকা দিয়ে।
পরামর্শ সভা ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মুরাদ হোসাইন সবুজবাগ থানা উত্তর সেক্রেটারি, খোরশেদ আলম ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, মনির বিন আনোয়ার সবুজবাগ থানা আমির, ৪ নং ওয়ার্ড সেক্রেটারি আমির হোসেন সাঈদী এবং সবুজবাগ থানা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























