শিরোনাম
শাজাহানপুরে যুবদল ও কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মাগুরায় গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু মুরাদনগরে গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে- সাতক্ষীরায় সাদিক কায়েম

প্রকাশিত:শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



গাজী হাবিব, সাতক্ষীরা:

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বেই গড়ে উঠবে একটি নতুন, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। যেখানে থাকবেনা হিংসা, চাঁদাবাজি, দখলবাজি ও অনিয়মের সংস্কৃতি। জনগণের ভোটের মাধ্যমেই এই পরিবর্তন বাস্তবায়ন হবে।


শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জামায়াত মনোনীত সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।


শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।


বক্তব্যের শুরুতেই সাদিক কায়েম শহীদ শরীফ ওসমান হাদীর বিচারের দাবিতে উপস্থিত জনতাকে সঙ্গে নিয়ে স্লোগান দেন। 


তিনি বলেন, সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতন ও রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে। নির্যাতিত মানুষের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


ডাকসু ভিপি বলেন, আমরা আর কোনো অন্যায়, অবিচার ও দমন-পীড়নের রাজনীতি দেখতে চাই না। এই জনপদের মানুষ ন্যায়বিচার ও নিরাপত্তা চায়।


সাদিক কায়েম বলেন, আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই ৫৪ বছরের মাফিয়া শাসন ও দুর্নীতির রাজনীতির অবসান ঘটবে। জনগণের রায়েই একটি নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।


তিনি বলেন, যারা বছরের পর বছর ক্ষমতায় থেকে লুটপাট করেছে, চাঁদাবাজি ও দখলদারিতে জড়িত ছিল, তাদের আর দেশের মানুষ মেনে নেবে না।


ডাকসুর ভিপি সাদিক বলেন, জামায়াত সরকার গঠন করলে নারী, শিশু ও সাধারণ মানুষ নিরাপদভাবে চলাফেরা করতে পারবে। সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।


তিনি আরও বলেন, আমাদের মা-বোনেরা যেন নিরাপদে ঘর থেকে বের হতে পারে, শিক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে- এটাই আমাদের লক্ষ্য।


সাদিক কায়েম বলেন, জুলাই পরবর্তী সময়ে একটি রাজনৈতিক দল নিজেদের অভ্যন্তরীণ সংঘর্ষে শতাধিক নেতাকর্মী হারিয়েছে। যারা নিজেদেরই নিরাপত্তা দিতে পারে না, তারা কখনোই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তিনি বলেন, জামায়াতে ইসলামী মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।


তিনি আগামী নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে জামায়াত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, সাতক্ষীরার মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে কেউ আমাদের রুখতে পারবে না।


জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। জামায়াতের নির্বাচনী ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুশাসনের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।


প্রধান বক্তা সাবেক এমপি গাজী নজরুল ইসলাম বলেন, শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ এলাকা। নির্বাচিত হলে টেকসই বেড়িবাঁধ, নদীভাঙন প্রতিরোধ, উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।


উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার প্রতিশ্রুতি

তিনি আরও বলেন, রেললাইন স্থাপন, সুন্দরবনকে পর্যটন কেন্দ্রে রূপান্তর, স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, সড়ক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


জনসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রশিবির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




আরও খবর




শাজাহানপুরে যুবদল ও কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মাগুরায় গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মুরাদনগরে গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

শাজাহানপুরে যুবদল ও কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মাগুরায় গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মুরাদনগরে গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার