শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

জেঁকে বসছে শীত, রঙিন বস্ত্রে সেজেছে ঢাকার ফুটপাত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

শীতের মাস পৌষ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। দেশের উত্তরাঞ্চলে তীব্র শীত শুরু হলেও রাজধানী ঢাকায় সেই তীব্রতা এখনো দেখা যায়নি। তবে গত দুই দিন ধরে রাজধানীতে হালকা কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ার কিছুটা ছোঁয়া অনুভূত হচ্ছে।


শীতের আগমনী বার্তায় দোকানগুলো সেজেছে গরম কাপড়ে। শপিং মলগুলো যেমন সেজেছে, ঠিক তেমনি পিছিয়ে নেই রাজধানীর ফুটপাতও। গুলিস্তান থেকে মিরপুর, বাড্ডা থেকে যাত্রাবাড়ী- সব এলাকার ফুটপাতজুড়ে সাজানো আছে জ্যাকেট, হুডি, সোয়েটার, কম্বল আর উলের টুপিসহ নানা রঙিন শীতবস্ত্রে।



দাম কম, মান ভালো, ক্রেতা থাকলেও ব্যবসায়ীরা জানান, ক্রেতা ও বেচাবিক্রি ভালো হলেও এখনো শীতের ‘আসল ভিড়’ শুরু হয়নি। পুরোপুরি শীত পড়লে কয়েকদিনের মধ্যে বাজার জমজমাট হবে বলে প্রত্যাশা তাদের।


রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাতগুলোতে সাজানো আছে জ্যাকেট, হুডি, কম্বল, উলের গ্লাভস, স্কার্ফ, সোয়েটার আর কৃত্রিম ফারের টুপি থেকে শুরু করে নানা পোশাক। দোকানিরা কেউ পণ্য ধরে দেখাচ্ছেন, কেউ দাম বলছেন, আবার কেউ ব্যস্ত দরদাম সামলাতে।



ফুটপাতের বাজার বরাবরই নিম্নবিত্ত মানুষের ভরসা ছিল। তবে এখন শহরের বাস্তবতা পাল্টেছে। দামের পাশাপাশি সুবিধা, বৈচিত্র্য ও সময় বাঁচানোর কারণে ফুটপাত হয়ে উঠেছে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের ‘ফার্স্ট চয়েস’।


গুলিস্তানে ক্যাজুয়াল জ্যাকেট কিনছিলেন বেসরকারি কোম্পানির কর্মী মেহেদী হাসান। তিনি  বলেন, দোকানের অর্ধেক দামে এখানে জিনিস পাওয়া যায়। ফ্যাশনও খারাপ না। একই মাল শোরুমে ১৮০০-২০০০, আর এখানে ৮০০-৯০০ টাকা। অফিস ফেরার পথে থেমে কেনার সুবিধাও হয়।’



ফুটপাতের বড় শক্তি হলো সাশ্রয়ী দাম। তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন, শুধু সস্তা নয়, মানও ভালো রাখার চেষ্টা করেন তারা।


প্রায় এক যুগ ধরে শীতবস্ত্র বিক্রি করা বাড্ডার ফুটপাতের ব্যবসায়ী রায়হান হেসেন  বলেন, ‘এখন ক্রেতারা খুব সচেতন। তারা কাপড় দেখেন, সেলাই দেখেন, চেইন টানে। তাই ভালো মাল না রাখলে বিক্রি হয় না। আমরা পাইকারি থেকে ভালো মাল উঠাই।’


তিনি আরও জানান, শীত পুরোপুরি শুরু না হলেও এখনো প্রতিদিন কয়েক হাজার টাকার বিক্রি হয়ে যায়। এবার দামদরও তেমন বাড়েনি৷ ক্রেতারা অনেকে দাম জেনে যাচ্ছেন।



মিরপুর ১০ নম্বরে উলের সোয়েটার হাতে নিয়ে দেখছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মারিয়া সুলতানা। তিনি বলেন, ‘মার্কেটে গেলে তো বাজেট বাড়াতে হয়। এখানে দরদাম করে নিজের মতো বেছে নেওয়া যায়। বরং অনেক সময় ভালো মানের জিনিসই পেয়ে যাই।’


স্টাফ-কোয়ার্টারের ফুটপাতে বাচ্চাদের জন্য পোশাক কিনতে আসা রিকশাচালক নাসির উদ্দিন বলেন- ‘দোকানে গেলে সময়ও লাগে, টাকা লাগেও বেশি। এখানে যা চাই, হাতের কাছে পাই। দিনের ভাড়াটা হাতে নিয়েই বাজার করে ফেলি।’


ফুটপাতে এখনো মানুষের ভিড় থাকলেও শীত আরও বিক্রি আরও কয়েকগুণ বেড়ে যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।


২০ বছর ধরে গুলিস্তানে ফুটপাতে ব্যবসা করা রফিকুল ইসলাম বলেন, ‘শীতের একেকটা দিন আমাদের জন্য উৎসবের মতো। ডিসেম্বরের শেষ আর জানুয়ারির শুরু-এই দুই সপ্তাহই সবচেয়ে জমে ওঠে ব্যবসা।’


তিনি আরও বলেন, ‘এখন সব শ্রেণির মানুষ ফুটপাতে কেনাকাটা করতে আসে। শীতের সময় ফুটপাতেই সবচেয়ে বেশি ক্রেতা হয়।’


আগের ফুটপাতের চেয়ে এখনকার ফুটপাত অনেক বেশি সাজানো-গোছানো। মৌসুম অনুযায়ী ডিজাইনের পোশাক, কোরিয়ান স্টাইলের জ্যাকেট, ওভারসাইজ হুডি, উলের টুপি-সবই পাওয়া যায়।



যাত্রাবাড়ীর দোকানি শহিদুল ইসলাম বলেন, ‘আমরা বাজার বুঝে মাল আনি। এখন তরুণরা হুডি বেশি চায়, আবার পরিবারগুলো সোয়েটার আর কম্বলের দিকে ঝোঁকে। তাই সব ধরনের মালই রাখি।’


তিনি জানান, ‘এবার পাইকারি বাজারে আগেই প্রচুর পোশাক এসেছে। চাহিদা বাড়বে ধরে সবাই প্রস্তুতি নিয়েছেন।’


আরও খবর




কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

এডিপি বাস্তবায়ন হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম