
জহিরুল ইসলাম
ঝিকরগাছা যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় শহিদ সেনাদিবস-২০২৫’ পালিত।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকারের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত সভা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
সভায় শহিদ সেনা সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিশেষ দোয়া করা হয়।
সভায় বক্তারা ২০০৯ সালে ঢাকার পিলখানায় সংগঠিত বিডিআর বিদ্রোহ/পিলখানা ট্রাজেডি ইতিহাসের বর্বরোচিত ও কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করেন।
নারকীয় এই হত্যাযজ্ঞের ঘটনায় জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত সেনা সদস্যদের পরিবারের ক্ষতিপূরণের দাবি জানান।
শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, উপজেলা আইসিটি অফিসার মইদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আক্তার, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, বাঁকড়া ইউপি চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান।
০১৯১১১৩০৩৯৮





























