
ওয়াসিম উদ্দিন সোহাগ (স্টাফ রিপোর্টার) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কালিমন্দির পরিদর্শন ও হিন্দু ধর্মালম্বীদের খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন ও সেনাবাহিনী থেকে তাড়াইলে নিযুক্ত কমান্ডার মেজর মোহাইমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। জানা যায়, আজ ২৬ আগস্ট ২০২৪ খ্রীঃ শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্ম তিথি। ভাদ্রমাসের শুক্লাপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। তাই প্রতি বছর এই দিনে জন্মাষ্টমী পালন করা হয়। সনাতন হিন্দু ও বৈষ্ণব ধর্মালম্বীদের জন্য দিনটি খুবই অর্থবহ। তবে এই বছর জন্মাষ্টমী অন্যান্য বছরের চেয়ে আরো বেশি আমেজ ও উদ্দিপনার। কারন আজ কৃষ্ণ পক্ষের অষ্টম তিথি একদিনেই পড়েছে তাই সাধু,সন্নাসী,গৃহস্থ ও সাধারণেরা একইদিনে শ্রী কৃষ্ণের আরাধনা করতে পারবে। তাই আজহিন্দু ধর্মালম্বীরা সুন্দর ও সাচ্ছন্দ্যপূর্ণ ভাবে কৃষ্ণের জন্মদিন পালন করবে। পাশাপাশি প্রশাসন সহ সকলেই তা উপভোগ করবে। এমন আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। পাশাপাশি কোন রকম সমস্যা হচ্ছে কিনা উপজেলা নির্বাহী জানতে চাইলে সকলেই সমস্বরে জবাব দেয় কোন সমস্যা নেই আমরা সকলেই ভালো আছি। তাড়াইলে কোন রকম জাতি বা ধর্মগত কোন সমস্যা নেই। হিন্দু মুসলিম আমরা সকলেই সহবস্থানে সুন্দরভাবে বসবাস করছি। এরপরেও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন ও মেজর মোহাইমিন রাত ১২ টার পরে আবারো সনাতনীদের জন্মাষ্টমী অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা এস কে আবু মোতলিব,উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, তাড়াইল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাগর দে, কালিবাড়ী মন্দির কমিটির সভাপতি শীতল প্রসাদ পাল,হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের তাড়াইল উপজেলার সভাপতি অজয় সরকার, সাংবাদিক রবীন্দ্র সরকার, সাংবাদিক ওয়াসিম উদ্দিন সোহাগ, রুহুল আমিন প্রমূখ।





























