
মোঃআনোয়ার হোসেন কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ-
কাজিপুরের খুদবান্দি নৌকাঘাট থেকে টোল আদায়ে বৈধতা না থাকায় একজন আদায়কারীকে আটকের পর ১ হাজার টাকা জরিমানা ও উত্তলিত টাকা বেরিপোটল হাফিজিয়া মাদ্রাসায় দেয়া হয়েছে। জানাগেছে, কাজিপুরের পঞ্চিম পারের উত্তরে ঢেকুরিয়া হতে শুভগাছা,এবং নদীর পূর্বপারের নাটুয়ারপাড়া খেয়াঘাট থেকে কিনির বেড় পর্যন্ত বেশকটি খেয়াঘাট থেকে প্রতিদিন ১০ টাকা হিসেবে মাহিন ট্রের্ডাস নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান লঞ্চঘাট নামকরণ করে টোল আদায় করে আসছিল। এ বিষয়ে সেনাবাহিনির কাজিপুর ক্যাম্পকমান্ডার শরিফুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ টোল আদায়ের বিষয়টি আমাদের নজরে আসে। সেই মোতাবেক ১৪ নভেম্বর ঘটনা স্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এবং আমিনুল নামের একজন টোল আদায়কারী কে আটক করা হয়। উক্ত আদায়কারীর নিকট আদায়কৃত ৫৪৯০ টাকা উদ্ধার করা হয়।পরে় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আদায়কৃত অর্থ স্থানীয় এতিম খানায় দেয়া হয় এবং আদায়কারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।





























