
সাদিয়াত হোসেন,(কালিহাতী)
টাঙ্গাইলের কালিহাতীর জোকারচর বাজারে
বিভিন্ন অপরাধে একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯অক্টোবর)দুপুরে জোকারচর বাজারে টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান,উপজেলার জোকারচর বাজারে মুরগির খামারি ও ডিমের পাইকারি আড়তে তদারকি করে পাইকারি বিক্রয় রসিদ প্রদান না করা, সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রয় করায় করায় মেসার্স আসাদ পোল্ট্রি ফিডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যাম প্লেট বিতরণ করা হয়।জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।





























