
আলমগীর হোসেন, খানসামা ( দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । রবিবার (২৭ অক্টোবর) বিকেলে পাকেরহাটে যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি, আলোচনাসভা ও কেক কাঁটা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রবিউল আলম তুহিন। উপজেলা যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সাঈদ আহমেদ সেলিম বুলবুল ও সফিকুল ইসলাম। ইউপি চেয়ারম্যান সাখাওয়া হোসেন লিটন, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।





























