
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-
লক্ষ্মীপুর কমলনগরে ইসলামী ব্যাংক পিএলসির শাখা স্থানান্তর উপলক্ষে গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজিরহাট বাজারের বসুমিয়া মার্কেটে ব্যাংকের তৃতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের এভিপি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক,বিশেষ অতিথি হাজিরহাট
হামেদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী,লক্ষীপুর শাখার ব্যবস্থাপক মোঃআইয়ুব আলী চৌধুরী,লাকসাম শাখার ব্যবস্থাপক সানা উল্লাহ,
সোনাগাজী শাখার ব্যাবস্থাপক মনছুরুল আলম,ছাগলনাইয়া শাখার ব্যবস্থাপক,এবিএম খালেদ সাইফ উল্লাহ।
নোয়াখালী শাখার প্রিন্সিপাল অখিসার আবদুস সবুরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার ব্যবস্থাপক মোঃআনোয়ার হোসেন,
কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু,ব্যাংকের প্যানেল আইনজীবি আবদুল্লাহ আল মারজান রোম্মান,উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের,হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মাহবুবুর রহমান ও ছাত্র সমন্বক রাসেল মাহমুদ প্রমূখ।





























