
মোঃ রায়হান মাহামুদঃকালীগঞ্জে কৃষি জমি হতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় এক কৃষককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার জরিমানা প্রদান করা হয়।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।অভিযানে জামালপুর ইউনিয়নের ছৈলাদি এলাকার সামশুদ্দিন খানের কন্যা সেবুন নাহারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ১৫ ধারায় একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ হুমায়ুন সিকদার, বেঞ্চ সহকারী মো. আলামিন ভূইয়া ও আনসার সদস্যবৃন্দ।





























