
লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ অক্টোবর সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোস্তফা হলে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার প্রশাসক ও এলজিআরডি কুমিল্লার উপ-পরিচালক এস এম গোলাম কিবরিয়া।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. নাজিয়া বিনতে আলমের সভাপতিত্বে ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)
প্রতিরোধে ক্যাম্পেইনে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. নাইমা আহমেদ, শিশু বিষয়ক কনসালট্যান্ট ডা. আবদুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দীন, প্রানি সম্পদ কর্মকর্তা রাকিবুল হাসান, লাকসাম প্রেসক্লাব আহবায়ক মনির আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম, পুলিশের এস আই আশ্রাফুল ইসলামসহ
এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থী, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগন।
প্রধান অতিথি লাকসাম পৌরসভার প্রশাসক ও এলজিআরডি কুমিল্লার উপ-পরিচালক এস এম গোলাম কিবরিয়া বলেন, বিভিন্ন রোগ প্রতিরোধে টিকায় বিশ্বে আমরা এগিয়ে। তাই এ কাজে জনগণকে সচেতন করে আগামী প্রজন্মকে সুস্থ্য-সবল জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে সহায়তার আহবান জানান।
শুরুতে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মুলক একটি প্রামাণ্য চিত্র পদর্শন করা হয়।





























