
আবদুর রহিম, লাকসামঃ
"দক্ষ যুব গড়বে দেশ-বৈষম্যহীন বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার
বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও যুব ঋনের চেক বিতরণের মধ্য দিয়ে
লাকসামে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সুচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত দিবসে ও উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সিফাতুন নাহার।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় ভাবে সফল আত্মকর্মী হিসাবে পুরস্কার প্রাপ্ত নুরুন্নবী রতন, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিত চন্দ্র দাস, লাকসাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, নুপুর ভুটিক্সের পরিচালক নুপুর খন্দকার, যুব কর্মী মিজানুর রহমান, শোরাব হোসেন, রবিউল হোসেন রাকিব, উম্মে আয়মান আরজু প্রমুখ।
যুব দিবস উপলক্ষে বিভিন্ন যুব প্রশিক্ষনার্থীদের ঋনের চেক বিতরণ করেন।





























