
আবদুর রহিম, লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে বিশেষ অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, লাকসাম পৌরসভার ৫ নং ওয়ার্ড রাজঘাট শিন্নি ঘরের সামনে পাকা রাস্তার উপর দেলোয়ার হোসেনকে ৫৩ পিস ইয়াবাসহ মাদকদ্রব্য বিক্রয় করিতেছে।
বিষয়টি লাকসাম থানার ওসির নির্দেশে গত বৃহস্পতিবার রাতে পুলিশের উপস্থিতি টের পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসারের সহায়তায় তাকে আটক করা হয়েছে।
এসময় আটকৃত মোঃ দেলোয়ার হোসেনের জিন্ন্স প্যান্টের সামনের ডান পকেট হতে সাদা টিস্যু পেপার দ্বারা মোড়ানো পলিথিনের ভেতর ৫৩ (তেপান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন'২০১৮ এর ৩৬(১) সারনীর ক্রমিক ১০ (ক) ধারার অপরাধ করিয়াছে।
আরও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করিতে বিলম্ব হইল।
উল্লেখ্যে যে, আসামীর বিরুদ্ধে নিম্নবর্ণিত মামলা সমূহ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
১। (24GCV) কুমিল্লা এর লাকসাম থানার এফআইআর নং-৬, তারিখ- ২৫ নভেম্বর, ২০১৫; সময়- ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন;, এজাহারে অভিযুক্ত-
২। (2GXV5) কুমিল্লা এর লাকসাম থানার, এফআইআর নং-৩, তারিখ- ০২ ফেব্রুয়ারি, ২০০৫; সময়- ২১.৩০ ঘটিকা ধারা-১৪৩/৪৪৮/৩৭৯/৪২৭ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত
৩। (HA45) কুমিল্লা এর চৌদ্দগ্রাম থানার, এফআইআর নং-৪০, তারিখ- ২০ জুন, ২০১২; সময়- ধারা- ১৯(১) এর ৩(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এজাহারে অভিযুক্ত।
আটককৃত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে।
লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।





























