
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি।
গোপালপুর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে নাটোরের লালপুরের গোপালপুরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই নভেম্বর বিকেল ৪.৩০ ঘটিকায় গোপালপুর বাজার থেকে র্যালি শুরু হয়ে গোপালপুর রেলগেট হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে গোপালপুর বাজারে এসে শেষ হয়।এরপর গোপালপুর বাজার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোলাম। এছাড়াও বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান,গোপালপুর পৌর বিএনপির আহবায়ক আসলাম আলি,গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রানা,যুবদল নেতা ভুবন এবং ছাত্রদলের সদস্য সচিব শোভন।এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত ছাত্রদল,যুবদল ও বিএনপির কর্মী সমর্থকেরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশে এ র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির নেতারা বলেন আওয়ামীগের সময় আমরা ঘরে থাকতে পারিনাই মামলা হামলা করে আমাদের বিভিন্ন সময়ে হেনস্তা করা হয়েছে।এখনও নানা ধরণের ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে।তারা ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র রুখে দেবেন বলে জানান।





























