
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলায় জাফরনগর স্মার্ট ভিলেজ কর্তৃক আয়োজিত "জাফরনগর স্মার্ট ভিলেজ ক্লাব" এর শুভ উদ্বোধন ও বৃত্তিপ্রস্থর স্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ক্লাবটি এলাকার সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের মানুষ, যারা তাদের অক্লান্ত পরিশ্রম ও উৎসাহের মাধ্যমে ক্লাবের সফল যাত্রা নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রহমত উল্লাহ, নূর মোহাম্মাদ খলিফা, আবু সুপিয়ান, ইব্রাহিম মিজি, শাহাদাত মোল্লা, একরাম হোসেন, তোফাজ্জল তারেক, হাবিব উল্লাহ মোল্লা, জয়নাল আবেদিন রাজু, আলমগীর শিকদার, আব্দুল্লাহ, হান্নান, মাহাবুবুর রহমান, শহেল শিকদার, আহাদ এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এলাকার উন্নয়ন ও সমাজসেবায় "জাফরনগর স্মার্ট ভিলেজ ক্লাব" একটি মাইলফলক হিসেবে কাজ করবে, এবং সকলে আশাবাদী যে এটি এলাকার জন্য দীর্ঘমেয়াদী উপকার বয়ে আনবে।





























