
আলমগীর হোসেন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি মাদক সেবনের অপরাধে দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ২ যুবকের ৭ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা সাজা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকতা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো: তাজ উদ্দিন। দণ্ডপ্রাপ্ত ২ যুবক হলেন উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর জোলাপাড়ার মোখলেসুর রহমানের ছেলে নাসিম আলম নাঈম (২৫) ও সহজপুর এলাকার আজগার আলীর ছেলে আলমগীর (২২)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার( ২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাহাদুর বাজার এলাকা থেকে টাপেত্তা ট্যাবলেট ও সেবনের জিনিস পত্রসহ হাতেনাতে তাদের আটক করে থানা পুলিশের এস আই তসির উদ্দিন ও এএসআই মাসুদ রানা সঙ্গীয় র্ফোস।





























